০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

  • প্রকাশের সময় : ০৯:৩১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • 70

ছবির ক্যাপশনঃ

‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’—প্রতিপাদ্য

নিজস্ব প্রতিবেদকঃ ২৮ সেপ্টেম্বর ২০২৬

‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি ও সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আল মামুন মিয়া বলেন, তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগ এবং জনগণের জন্য সঠিক ও নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করার মাধ্যমে সমাজে অপতথ্য ও গুজবের বিস্তার রোধ করা সম্ভব। ডিজিটাল যুগে তথ্যের অবাধ প্রবাহের পাশাপাশি তথ্যের সত্যতা যাচাইয়ের বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর উল আলম, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক শামীম কাদির এবং সাংবাদিক আল মামুন।

বক্তারা বলেন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় তথ্যের অবাধ প্রবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া অপতথ্য ও গুজব প্রতিরোধে তথ্য যাচাই এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

প্রকাশের সময় : ০৯:৩১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬