০১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

জয়পুরহাটে দেড় কোটি টাকার প্রাচীন প্রত্নতাত্ত্বিক বেলেপাথর উদ্ধার

  • প্রকাশের সময় : ১০:০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • 50

ছবির ক্যাপশনঃ

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাটঃ ২৮ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাটে চোরাকারবারীদের কাছ থেকে ৮ম-৯ম শতকের একটি প্রাচীন ও মূল্যবান প্রত্নতাত্ত্বিক বেলেপাথরের পিলারের অংশবিশেষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রায় ৩২০ কেজি ওজনের এ প্রত্নবস্তুর আনুমানিক মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা বলে জানিয়েছে প্রত্নতত্ত্ব অধিদফতর।

গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও কষ্টিপাথর উদ্ধারে চলমান অভিযানের অংশ হিসেবে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে একটি প্রাচীন প্রত্নবস্তু উদ্ধারের তথ্য পায় বিজিবি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ২০ বিজিবির একটি বিশেষ টহল দল পূর্বনির্ধারিত স্থানে গিয়ে বেলেপাথরের শিলাখণ্ডটি নিজেদের জিম্মায় নেয়।
স্থানীয় সূত্রের বরাতে বিজিবি জানায়, একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র প্রত্নবস্তুটি পাচারের উদ্দেশ্যে স্থানীয় একটি খেলার মাঠের পাশের পুকুরের পানিতে লুকিয়ে রেখেছিল। বিষয়টি নিয়ামতপুর থানা পুলিশ এবং নওগাঁর বদলগাছীতে অবস্থিত পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রত্নতাত্ত্বিক জাদুঘরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়।

পরে প্রত্নতত্ত্ব অধিদফতরের একজন প্রতিনিধি উপস্থিত থেকে উদ্ধার করা শিলাখণ্ডটির প্রাথমিক সমীক্ষা ও যাচাই করেন। পরবর্তীতে প্রত্নতত্ত্ব অধিদফতরের পাহাড়পুর বৌদ্ধ বিহার কর্তৃপক্ষের বিশদ পরীক্ষা-নিরীক্ষায় এটি ৮ম-৯ম শতকে ব্যবহৃত বেলেপাথরের পিলারের অংশবিশেষ বলে নিশ্চিত করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি সনদও প্রদান করেছে।

পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রত্নতাত্ত্বিক জাদুঘরের কাস্টুডিয়ান মো. ফজলুল করিম বলেন, উদ্ধার করা প্রত্নবস্তুটি জাদুঘরে সংরক্ষণের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে। তবে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা আরও কয়েকটি প্রত্নতাত্ত্বিক মূর্তি রয়েছে। আনুষ্ঠানিকতা শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে সবগুলো প্রত্নবস্তু একসঙ্গে হস্তান্তর করা হবে।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা বেলেপাথরের পিলারের অংশবিশেষটি বর্তমানে নিরাপদ হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর এটি নওগাঁর বদলগাছীর পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রত্নতাত্ত্বিক জাদুঘরে সংরক্ষণের জন্য জমা দেওয়া হবে।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

জয়পুরহাটে দেড় কোটি টাকার প্রাচীন প্রত্নতাত্ত্বিক বেলেপাথর উদ্ধার

প্রকাশের সময় : ১০:০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬