০১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

নওগাঁয় সরকারি চাল জব্দ: তথ্য সংগ্রহ করায় সাংবাদিকদের হুমকি ও লাঞ্ছনার অভিযোগ

  • প্রকাশের সময় : ০৯:৫০:৪৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • 45

ছবির ক্যাপশনঃ

​এ. বি. এস রতন, স্টাফ রিপোর্টারঃ ৫ অক্টোবর ২০২৬

নওগাঁর রাণীনগরে সরকারি চাল জব্দের ঘটনার সংবাদ সংগ্রহ ও প্রকাশের জেরে সাংবাদিকদের হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা ও তার সমর্থকদের বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাণীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মাহমুদ নবী বেলাল এবং বিএনপি সমর্থক মামুন। এ ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

​জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর সাংবাদিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাণীনগরের একটি গোডাউনে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযানে ৩০ কেজি ওজনের ১৮ বস্তা (মোট ৫৪০ কেজি) সরকারি চাল জব্দ করা হয়। এ ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়, যেখানে উক্ত গোডাউনটি রাণীনগর উপজেলা বিএনপির এক নেতার বলে উল্লেখ করা হয়।

​অভিযোগ রয়েছে, সরকারি চাল উদ্ধারের তথ্য সরবরাহ, ভিডিও চিত্র ধারণ ও সংবাদ প্রকাশের জেরে চ্যানেল এস-এর সিনিয়র সাংবাদিক ও নওগাঁ জেলা প্রতিনিধি মেহেদী হাসান অন্তর এবং জাতীয় দৈনিক ‘আমাদের অর্থনীতি’র সাংবাদিক সিদ্দিকুর রহমানের ওপর ক্ষিপ্ত হন মাহমুদ নবী বেলাল ও মামুন। তারা সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, চরম গালিগালাজ এবং হুমকির পাশাপাশি শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

​সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও চিত্রে দেখা যায়, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং অভিযুক্তরা সাংবাদিকদের ওপর চড়াও হন।
​ভুক্তভোগী সাংবাদিক মেহেদী হাসান অন্তর বলেন, “সরকারি চাল জব্দের সঠিক তথ্য প্রশাসনকে দেওয়া এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণেই আমাদের টার্গেট করা হয়েছে। পেশাগত দায়িত্ব পালনকালে এভাবে হুমকি-ধমকি ও লাঞ্ছনা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।”

​ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ এবং নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্বাস আলী বলেন, “সাংবাদিকদের কাজে বাধা দেওয়া এবং লাঞ্ছিত করার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হতে হবে। দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পেশাগত সুরক্ষার জোর দাবি জানাচ্ছি।”

​এদিকে বিষয়টি নিয়ে সাংগঠনিক পদক্ষেপের আশ্বাস দিয়েছেন নওগাঁ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল। তিনি বলেন, “বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। সংগঠনে এ ধরনের অপকর্মের কোনো স্থান নেই। অভিযুক্ত মাহমুদ নবী বেলালকে ইতোমধ্যে শোকজ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে না পারলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।”

​তবে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা মো. মাহমুদ নবী বেলালের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। (বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে যুক্ত করা হবে।)

​এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রত তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সমাজ।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

নওগাঁয় সরকারি চাল জব্দ: তথ্য সংগ্রহ করায় সাংবাদিকদের হুমকি ও লাঞ্ছনার অভিযোগ

প্রকাশের সময় : ০৯:৫০:৪৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬