
ছবির ক্যাপশন
এ. বি. এস রতন স্টাফ রিপোর্টারঃ ১৪ অক্টোবর, ২০২৬
নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে সাড়ে সাত কেজি গাঁজা এবং ৩৪ বোতল ফেনসিডিলসহ ইসাহাক আলী (৬৭) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের নিমদিঘী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইসাহাক আলী নিমদিঘী গ্রামের মৃত ইসরাইলের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁর পুলিশ সুপার মো. তারিকুল ইসলামের নির্দেশনায় এবং নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম নিমদিঘী গ্রামের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ইসাহাক আলীকে আটক করা হয় এবং তাঁর হেফাজত থেকে সাড়ে সাত কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত এসব মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন ওই ব্যক্তি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান (পিপিএম) জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উক্ত মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
























