
ছবির ক্যাপশনঃ
সীমান্তের আওয়াজ ডেক্সঃ
চিকিৎসকদের মতে, মুখের বলিরেখা দূর করা ও ত্বকের গঠন পরিবর্তনের জন্য প্রসাধনী হিসেবে এসব ইনজেকশন ব্যবহার করা হয়।
এ ছাড়া একই দিনে ঢাকার ফরেন পোস্ট অফিসে পৃথক অভিযান চালিয়ে ৩৭টি কার্টনে থাকা মোট ১ হাজার ১০৪ কেজি সৌন্দর্যবর্ধক ‘গৌরি ক্রিম’ ও ২৩টি আমদানি নিষিদ্ধ ব্যবহৃত ল্যাপটপ জব্দ করা হয়। কাস্টমস গোয়েন্দারা জানান, চর্মরোগের ঝুঁকি থাকায় এ ক্রিম আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ। পোস্ট অফিস থেকে উদ্ধার হওয়া প্রসাধনী ও ল্যাপটপের মোট আনুমানিক মূল্য ২ কোটি ৩৮ লাখ ৫ হাজার টাকা।
উদ্ধার করা এসব পণ্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
























