
ছবির ক্যাপশনঃ
জয়পুরহাটে মহাসমারোহে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
জয়পুরহাট প্রতিনিধি: ২৭ অক্টোবর ২০২৬
নানা কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান এবং দোয়া মাহফিলের মাধ্যমে এই কর্মসূচি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক এ টি এম শাহনেওয়াজ কবীর শুভ্র, ভারপ্রাপ্ত সদস্য সচিব শরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রেজভী আহমেদ, হারুনুর রশিদ জুয়েল, তৌফিক এলাহী, আব্দুল মতিন এবং আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু ও মহিদুল ইসলাম খান রাজিবসহ অন্যান্য নেতৃবৃন্দ। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা যুবদলের অতীত ঐতিহ্য স্মরণ করে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার তাগিদ দেন।























