০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ভালোবাসার শেষ অধ্যায়ঃ স্ত্রীর মৃত্যুর ১১ ঘণ্টা পর স্বামীরও প্রস্থান

  • প্রকাশের সময় : ০৭:৩৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • 149

ছবিঃ সীমান্তের আওয়াজ

নওগাঁ প্রতিনিধিঃ শনিবার ২৫ অক্টোবর ২০২৫

জীবনভর পাশাপাশি ছিলেন একে অপরের ছায়া হয়ে। আর সেই সম্পর্কের গভীরতা এমনই যে মৃত্যুতেও তাঁরা যুগলবন্দী হয়ে রইলেন। নওগাঁর বদলগাছী উপজেলার কাদিবাড়ী গ্রামে ঘটল এক শোকাবহ ঘটনা, যেখানে স্ত্রীর মৃত্যুর ১১ ঘণ্টা পরই মারা গেলেন তাঁর স্বামী। এই মৃত্যু যেন দেখিয়ে দিল, সত্যিকারের ভালোবাসার সমাপ্তি কেবল একসঙ্গে পথচলাতেই হয়।

পরিবার সূত্রে জানা যায়, উপজেলার কাদিবাড়ী গ্রামের বাসিন্দা মো. জলিলুর রহমান মাস্টার (৭৫) ও তাঁর স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৬৫) দীর্ঘ ৪৫ বছরের দাম্পত্য জীবনে ছিলেন একে অপরের অবিচ্ছেদ্য সঙ্গী। কিন্তু হঠাৎ সেই ছায়া সরে যায়। শুক্রবার বেলা ১টা ২৫ মিনিটে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান আঞ্জুয়ারা বেগম। স্ত্রীর মৃত্যুর খবর শুনে গভীর শোকে ভেঙে পড়েন স্বামী জলিল মাস্টার। বিকেল থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে গুরুতর অসুস্থ অবস্থায় রাতে তাঁকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ২৫ মিনিটে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

একই পরিবারের দুই মৃত্যুতে স্তব্ধ হয়ে যায় গ্রামবাসী। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

ছোট ছেলে মো. রাকিবুল হাসান রকি বলেন, ‘মা-বাবাকে একসঙ্গে হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। মা হঠাৎ মারা যান। বাবা হালকা অসুস্থ ছিলেন, কিন্তু মায়ের মৃত্যুর পর ভীষণভাবে ভেঙে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পর বাবাও চলে গেলেন।’

এই দম্পতির গল্প এখন পুরো গ্রামে আলোচনার বিষয়। মানুষ বলছে, ভালোবাসা কখনো মরে না, শুধু রূপ বদলায়।

জনপ্রিয়

সাপাহারে বিভিন্ন মামলার ৬ আসামিকে আদালতে প্রেরণ

ভালোবাসার শেষ অধ্যায়ঃ স্ত্রীর মৃত্যুর ১১ ঘণ্টা পর স্বামীরও প্রস্থান

প্রকাশের সময় : ০৭:৩৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫