০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

গ্রামীণ মাঠে তরুণদের উচ্ছ্বাস—হাকিমপুরে ডাবল গরু ফুটবলের রোমাঞ্চকর ফাইনাল

  • প্রকাশের সময় : ০৮:২২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • 19

ছবিঃ সীমান্তের আওয়াজ

গোলাম রব্বানী হিলি, দিনাজপুর প্রতিনিধিঃ ১১ নভেম্বর ২০২৫

‘ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে খেলতে চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের রিকাবী আগত মাঠে অনুষ্ঠিত হলো বহুল আলোচিত রিকাবী ডাবল গরু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।

গতকাল সোমবার (১০ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ও জাতীয়তাবাদী দলের আয়োজনে রিকাবী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচটি। বিকেলের পরে থেকেই মাঠজুড়ে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশে মুখরিত ছিল গোটা এলাকা।

বিকেল সাড়ে চারটায় টুর্নামেন্টের সভাপতি ও ছাত্রশিবির নেতা জহুরুল ইসলাম ফাইনাল খেলার উদ্বোধন করেন। পরে চূড়ান্ত খেলায় পাঁচবিবি খেলোয়াড় কল্যাণ সমিতি ১–০ গোলে মায়ের দোয়া উচাই দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলের জন্য একটি গরু এবং রানার্সআপ দলের জন্য একটি গরু তুলে দেন অতিথি বৃন্দ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস. এম. রেজা বিপুল, প্যানেল চেয়ারম্যান মো. ইমরান আলী, ইউনিয়ন জামায়াতের আমীর মো. মাহাবুব রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রমজান আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, যুগ্ম আহ্বায়ক আরমান আলী প্রধান, ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান, এবং স্থানীয় বিশিষ্টজনরা।

টুর্নামেন্টের সভাপতি জহুরুল ইসলাম বলেন, “সমাজের তরুণ ও যুবসমাজকে মাদক এবং মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে আমরা এ টুর্নামেন্টের আয়োজন করেছি। খেলাধুলার মাধ্যমেই তরুণদের সুস্থ বিনোদন ও ইতিবাচক জীবনধারায় যুক্ত করা সম্ভব।”

আটটি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে ফাইনাল ম্যাচের মাধ্যমে পর্দা নামে হাকিমপুরের অন্যতম জনপ্রিয় গ্রামীণ ক্রীড়া উৎসব ‘ডাবল গরু ফুটবল টুর্নামেন্ট’-এর।

জনপ্রিয়

নওগাঁর সাপাহারে জমে উঠছে আমের বাজার, অপেক্ষা আম্রপালির

গ্রামীণ মাঠে তরুণদের উচ্ছ্বাস—হাকিমপুরে ডাবল গরু ফুটবলের রোমাঞ্চকর ফাইনাল

প্রকাশের সময় : ০৮:২২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫