
ছবিঃ সীমান্তের আওয়াজ
রকি হোসেন, নওগাঁ: ১৫ মে ২০২৬
নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুরে চলতি বোরো মৌসুমে কৃষকদের পাশে দাঁড়িয়ে ব্যতিক্রমী মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন মহাদেবপুর-বদলগাছী (নওগাঁ-৩) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
শনিবার (১৬ মে) উপজেলার চেরাগপুর ইউনিয়নের একটি মাঠে কৃষকদের সঙ্গে সরাসরি ধান কাটায় অংশ নিয়ে পরে সেই ধান ঘরে তুলতেও সহায়তা করেন তিনি। ধান কাটার মৌসুমে শ্রমিক সংকট ও অতিরিক্ত মজুরির কারণে যখন অনেক কৃষক বিপাকে পড়েছেন, ঠিক তখনই এমপি ফজলে হুদা বাবুল মাঠে নেমে কৃষকদের পাশে দাঁড়ান। এসময় তিনি কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও সম্ভাবনার বিষয় মনোযোগ দিয়ে শোনেন।
স্থানীয় কৃষকরা জানান, একজন জনপ্রতিনিধি হয়ে মাঠে নেমে কৃষকের সঙ্গে কাজ করা সত্যিই বিরল ও প্রশংসনীয় উদ্যোগ। এতে কৃষকদের মাঝে নতুন করে উৎসাহ ও আত্মবিশ্বাস তৈরি হয়েছে। তারা মনে করছেন, তাদের পাশে একজন সত্যিকারের অভিভাবক রয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন চেরাগপুর ইউনিয়নের স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ বিষয়ে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন,“কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের কষ্ট লাঘবে সবসময় আমি পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।




















