
ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ ১৯ মে ২০২৬
“সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলায় ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। ১৯ মে মঙ্গলবার সাড়ে ১০টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা। পরে বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা ভূমি অফিস চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহবুব। এছাড়াও উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম,পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.নাজনীন আক্তার ডেইজীসহ অন্যান্য অতিথিরা। বক্তারা বলেন, ভূমি সেবা ডিজিটালাইজেশন ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে জনগণকে দ্রুত ও স্বচ্ছ সেবা প্রদান করা সম্ভব হচ্ছে। এই ধরনের মেলা সাধারণ মানুষের মধ্যে ভূমি সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিন দিনব্যাপী এই মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা ও তথ্য প্রদর্শন করা হবে।




















