০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

জয়পুরহাটে দুই কামিল মাদ্রাসা পরিদর্শনে জেলা প্রশাসক

  • প্রকাশের সময় : ০৫:০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • 47

ছবির ক্যাপশনঃ

স্টাফ রিপোর্টারঃ ১৯ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাটের হানাইল নো’মানিয়া কামিল (এমএ) মাদ্রাসা ও কড়ই নূরুল হুদা কামিল (এমএ) মাদ্রাসা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আল-মামুন মিয়া।

গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)   তিনি পৃথকভাবে মাদ্রাসা দুটি পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের পড়াশোনা এবং সার্বিক পরিবেশের খোঁজখবর নেন।

পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের পড়াশোনার অগ্রগতি ও বিভিন্ন বিষয়ে কথা বলেন। পরে অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত পাঠদান এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন।

জেলা প্রশাসক মাদ্রাসা দুটির লাইব্রেরি, সততা স্টোর, ছাত্রাবাসসহ বিভিন্ন অবকাঠামো ও শিক্ষা-সংশ্লিষ্ট কার্যক্রম পরিদর্শন করেন। তিনি প্রতিষ্ঠানগুলোর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ আরও সমৃদ্ধ করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

জয়পুরহাটে দুই কামিল মাদ্রাসা পরিদর্শনে জেলা প্রশাসক

প্রকাশের সময় : ০৫:০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬