০৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

নিয়ামতপুরে ক্লাইম্ব প্রকল্পের উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা

  • প্রকাশের সময় : ০৮:৪৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • 63

ছবির ক্যাপশনঃ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ২৯ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁর নিয়ামতপুরে ‘ক্লাইম্ব’ প্রকল্পের উদ্যোগে উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সুইডেন সরকারের অর্থায়নে, ডাসকো ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশের সহযোগিতায় ‘ক্লাইম্ব’ প্রকল্পের আওতায় কর্মশালাটির আয়োজন করা হয়।

‘ক্লাইম্ব’ প্রকল্পের পূর্ণাঙ্গ বাংলা অর্থ হলো— উন্নত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নাগরিক সমাজের নেতৃত্ব ও অংশগ্রহণ জোরদারকরণ প্রকল্প।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুনের সভাপতিত্বে কর্মশালাটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট রওনক লায়লা। সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও উদ্দেশ্য তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক মো. নেহাল।

কর্মশালায় ডাসকো ফাউন্ডেশনের পরিচালক (কার্যক্রম) জাহাঙ্গীর আলম খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বাবুল আক্তার, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল মান্নান, ওয়াটারএইড বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী আজমত মহি, ক্লাইম্ব প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম এবং পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বিষয়ে স্থানীয় পর্যায়ে সচেতনতা ও নাগরিক অংশগ্রহণ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

নিয়ামতপুরে ক্লাইম্ব প্রকল্পের উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা

প্রকাশের সময় : ০৮:৪৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬