১০:৫১ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

৪ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু

  • প্রকাশের সময় : ০৮:১৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • 103

ছবিঃ সংগৃহীত

হাকিমপুর (,দিনাজপুর) প্রতিনিধিঃ বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

প্রায় চার মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতীয় ট্রাকে করে চালের প্রথম চালান বন্দরে প্রবেশ করে।

হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর চাল আমদানি শুরু হওয়ায় বন্দরে আবারও শ্রমিকদের কর্মচাঞ্চল্য ফিরবে।  আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স মিঠুন কুমার শাহ প্রথম চালানে তিনটি ট্রাকে মোট ১২৬ টন চাল এনেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বর মাসে চাল আমদানি শুরু হলেও ২০২৫ সালের ১৫ এপ্রিল তা বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর আজ থেকে পুনরায় চাল আমদানি শুরু হলো।

জনপ্রিয়

নওগাঁর সাপাহারে জমে উঠছে আমের বাজার, অপেক্ষা আম্রপালির

৪ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু

প্রকাশের সময় : ০৮:১৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫