০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

জয়পুরহাট জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলকে সংবর্ধনা

  • প্রকাশের সময় : ০৫:২৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • 55

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ ২৪ আগস্ট, ২০২৫

জয়পুরহাট জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

গতকাল রবিবার (২৪ আগস্ট) দুপুরে জয়পুরহাট পৌরসভার হলরুমে পৌরসভা এ সংবর্ধনার আয়োজন করেন।

এতে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ আতাউর রহমান, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, ফুটবল কোচ এসএম সুমন, জয়পুরহাট পৌরসভা দলের বিজয়ী ফুটবল দলের অধিনায়ক মুকুল হোসেনসহ খেলোয়াড় ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

গত ৩০ জুলাই জয়পুরহাট স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের খেলা শুরু হয়। দুটি গ্রুপে মোট আটটি দল খেলায় অংশ নেন। গত ১৫ আগস্ট  ফাইনালে পাঁচবিবি উপজেলা দলকে পরাজিত করে জয়পুরহাট পৌরসভা চ্যাম্পিয়ন হয়।

জনপ্রিয়

নওগাঁর সাপাহারে জমে উঠছে আমের বাজার, অপেক্ষা আম্রপালির

জয়পুরহাট জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলকে সংবর্ধনা

প্রকাশের সময় : ০৫:২৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫