০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

জয়পুরহাটে চাউল ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা, বাজার স্থিতিশীলতায় গুরুত্বারোপ

  • প্রকাশের সময় : ১২:১৫:০০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • 45

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ ১৬ মে ২০২৬

জয়পুরহাট সদর চাউল ব্যবসায়ী সমিতির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চালের বাজার স্থিতিশীল রাখা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং ব্যবসায়ীদের সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

গত বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ২টায় জয়পুরহাট শহরের পূর্ব বাজার এলাকার ছামির হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট-এর দ্বিতীয় তলায় এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট সদর চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর কবির (টিটু)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মোঃ মোস্তাক হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জয়পুরহাট জেলা শাখার সভাপতি মোঃ আব্দুস সালাম সরদার।

বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা প্রয়োজন। একইসঙ্গে বাজারে স্বচ্ছতা বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভায় চাল ব্যবসার বর্তমান পরিস্থিতি, বাজার ব্যবস্থাপনা, ভোক্তা অধিকার সংরক্ষণ, পণ্যের সরবরাহ ব্যবস্থা এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় স্থানীয় ব্যবসায়ী, সমিতির সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), জয়পুরহাট জেলা।

জনপ্রিয়

নওগাঁর সাপাহারে জমে উঠছে আমের বাজার, অপেক্ষা আম্রপালির

জয়পুরহাটে চাউল ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা, বাজার স্থিতিশীলতায় গুরুত্বারোপ

প্রকাশের সময় : ১২:১৫:০০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬