০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

কালাইয়ে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

  • প্রকাশের সময় : ০২:১৪:০০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • 34

ছবিঃ সীমান্তের আওয়াজ

এমডি ওমর ফারুক খানের পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টারঃ ২৪ মে ২০২৬

জয়পুরহাটের কালাইয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশের গ্রাহকদের উদ্যোগে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা রক্ষা ও ব্যাংকের স্থিতিশীলতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৪ মে) উপজেলার প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে বিভিন্ন মহলের হস্তক্ষেপের কারণে গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এ সময় বক্তারা ব্যাংকের সুশাসন ও গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার দাবি জানান।

মানববন্ধন থেকে বক্তারা কয়েকটি দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে— ইসলামী ব্যাংকের এমডি মোঃ ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহাল, ব্যাংকের পরিবেশ নষ্টের অভিযোগে এএমডি কামাল উদ্দিন জসীমকে বহিষ্কার, চেয়ারম্যান ড. জুবায়দুর রহমানের পদত্যাগ, ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্র বন্ধ এবং ব্যাংকের ওপর অবৈধ হস্তক্ষেপ বন্ধ করা।

এছাড়াও বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের কোটি গ্রাহকের আস্থার প্রতীক। তাই ব্যাংকের স্বচ্ছতা, জবাবদিহিতা ও স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মানববন্ধনে স্থানীয় গ্রাহক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে তারা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন।

জনপ্রিয়

নওগাঁর সাপাহারে জমে উঠছে আমের বাজার, অপেক্ষা আম্রপালির

কালাইয়ে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

প্রকাশের সময় : ০২:১৪:০০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬