০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

পাঁচবিবিতে রাস্তা সোলিং কাজের উদ্বোধন করলেন এমপি ফজলুর রহমান সাঈদ

  • প্রকাশের সময় : ০৭:৪৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • 4

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ ১ জুন ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে কাবিটা (কাজের বিনিময়ে টাকা) কর্মসূচির আওতায় রাস্তা সংস্কার ও সোলিং কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১লা জুন) সকাল ১১টায় মোহাম্মদপুর ইউনিয়নের মোলান দক্ষিণপাড়া এলাকায় ধলুর বাড়ি থেকে আবু কাইছার (মুকুল) এর বাড়ি পর্যন্ত রাস্তার সংস্কার ও সোলিং কাজের উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মোঃ ফজলুর রহমান সাঈদ। তিনি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে প্রকল্পের কাজের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক, উপজেলা প্রকল্প প্রকৌশলী মোঃ ওসমান গনি, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম, সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, রাস্তার উন্নয়ন হলে এলাকার মানুষের চলাচল সহজ হবে এবং কৃষি, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে। ২০২৫-২০২৬ অর্থবছরের কাবিটা কর্মসূচির আওতায় প্রায় ২ লাখ টাকা ব্যয়ে এ কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

জনপ্রিয়

নওগাঁর সাপাহারে জমে উঠছে আমের বাজার, অপেক্ষা আম্রপালির

পাঁচবিবিতে রাস্তা সোলিং কাজের উদ্বোধন করলেন এমপি ফজলুর রহমান সাঈদ

প্রকাশের সময় : ০৭:৪৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬