০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

পাঁচবিবিতে বিভিন্ন জলাশয়ে ২৮৫ কেজি পোনা মাছ অবমুক্ত

  • প্রকাশের সময় : ০৭:৩৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • 82

ছবির ক্যাপশনঃ

মোঃ সাকিব ইসলাম, পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধিঃ, ১৭ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ২২টি সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৮৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকালে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার জনাব কাশপিয়া তাসরিন। উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে এই কর্মসূচির শুভ সূচনা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোছাঃ মাহমুদা খাতুন পপি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, পরিসংখ্যান কর্মকর্তা মো. রিপন আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ওবায়দুল হক। এছাড়াও উপজেলা মৎস্য অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

পাঁচবিবিতে বিভিন্ন জলাশয়ে ২৮৫ কেজি পোনা মাছ অবমুক্ত

প্রকাশের সময় : ০৭:৩৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬