০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

পাঁচবিবিতে দিনব্যাপী ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, শতাধিক গবাদিপশুর চিকিৎসাসেবা

  • প্রকাশের সময় : ০৩:২৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • 44

ছবির ক্যাপশনঃ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ১ অক্টোবর ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে দিনব্যাপী ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে শতাধিক গবাদিপশুকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

ক্যাম্পে এলাকার গরু, ছাগলসহ বিভিন্ন গবাদিপশুর টিকাদান, কৃমিনাশক ও ভিটামিন বিতরণ এবং রোগ নির্ণয় ও উৎপাদন ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি চিকিৎসকরা। সেবা নিতে স্থানীয় কৃষক ও খামারিরা তাদের গবাদিপশু নিয়ে ক্যাম্পে অংশগ্রহণ করেন।

উপস্থিত খামারিরা জানান, হাতের নাগালে এ ধরনের বিনামূল্যের চিকিৎসাসেবা প্রান্তিক খামারিদের জন্য অত্যন্ত উপকারী। নিয়মিত এ ধরনের ক্যাম্প আয়োজন করা হলে গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হওয়ার পাশাপাশি খামারিরা সহজেই প্রয়োজনীয় সেবা পাবেন।

পাঁচবিবি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী বলেন, উপজেলার সব ইউনিয়নে পর্যায়ক্রমে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে। এর মাধ্যমে প্রান্তিক খামারিরা সহজেই গবাদিপশুর চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।

তিনি আরও জানান, ভেটেরিনারি সার্জন ডা. মো. ফয়সাল রাব্বির তত্ত্বাবধানে প্রাণিসম্পদ অফিসের একটি দক্ষ টিম এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করছে।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

পাঁচবিবিতে দিনব্যাপী ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, শতাধিক গবাদিপশুর চিকিৎসাসেবা

প্রকাশের সময় : ০৩:২৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬