১০:৫২ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

নওগাঁয় পানিফলে বাম্পার ফলনঃ কৃষকের স্বপ্ন সার্থক, আর্থিক সফলতার পথে

  • প্রকাশের সময় : ১০:১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • 105

ছবিঃ সীমান্তের আওয়াজ

মিঠাপুরের কৃষক শফিকুল ইসলামের উদ্ভাবনী উদ্যোগে পানিফল চাষে চমকপ্রদ সাফল্য

এ.বি.এস রতন, স্টাফ রিপোর্টারঃ শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

দেশের উত্তরের কৃষি উপযোগী জেলা নওগাঁর বদলগাছী উপজেলা। এই উপজেলার প্রায় ৮০% মানুষ কৃষি কাজের সাথে জড়িত। ধান, কম, ভুট্টা, আলু, পিয়াজ, মরিচ, আদা, বেগুনসহ বিভিন্ন জাতের ফসল চাষ হয় এখানে। এছাড়াও আম, পেয়ারা, পাপায়া, ড্রাগন, মাল্টা, কলা, পানিফলসহ প্রায় সব ধরনের ফলও চাষ হয়।

নওগাঁ জেলা দেশের অন্যতম কৃষি কেন্দ্র হিসেবে পরিচিত। জেলার উৎপাদিত পণ্য দেশের বিভিন্ন বড় বাজারে পৌঁছায়। এবার বদলগাছী উপজেলায় পানিফল চাষে সফল হয়েছেন মিঠাপুর ইউনিয়নের কৃষক শফিকুল ইসলাম, যার উদ্যোগ আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার উদাহরণ হিসেবে স্থানীয় কৃষকদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়াচ্ছে।

কৃষক শফিকুল ইসলাম বলেন, “পানিফল একটি লাভজনক ফসল। চাষে খুব বেশি খরচ লাগে না এবং ফলনও ভালো হয়। স্থানীয় বাজারে চাহিদা বেশি থাকায় বিক্রিও সহজ। প্রথম মৌসুমে সফল ফলন পেয়ে এবার দুই বিঘা জমিতে চাষ করছি। আশা করছি ভালো লাভ হবে।”

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান জানান, “পানিফল পুষ্টিগুণে ভরপুর এবং এটি গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে। শফিকুলের সফল উদ্যোগ দেখে অনেক কৃষকই এখন পানিফল চাষে আগ্রহী। উপজেলা কৃষি অফিস সব ধরনের পরামর্শ এবং সহযোগিতা প্রদান করে আসছে।”

জনপ্রিয়

নওগাঁর সাপাহারে জমে উঠছে আমের বাজার, অপেক্ষা আম্রপালির

নওগাঁয় পানিফলে বাম্পার ফলনঃ কৃষকের স্বপ্ন সার্থক, আর্থিক সফলতার পথে

প্রকাশের সময় : ১০:১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫