১০:৫১ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে স্বর্ণপদক: জয়পুরহাটের ইসমাইল হোসেন টুকুর অসামান্য সাফল্য

  • প্রকাশের সময় : ০৭:০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • 67

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ ২৬ নভেম্বর ২০২৫

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫-এ অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে “পোল্ট্রি খামার” ক্যাটাগরিতে স্বর্ণপদক অর্জন করেছেন জয়পুরহাটের খ্যাতিমান উদ্যোক্তা ও মেসার্স এসএসবি পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি কমপ্লেক্সের কর্ণধার জনাব মোঃ ইসমাইল হোসেন টুকু।

বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় পর্যায়ের এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে পরিকল্পনা উপদেষ্টা জনাব ওয়াহিদউদ্দিন মাহমুদ টুকুর হাতে স্বর্ণপদক তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, মন্ত্রণালয়ের সচিব, অধিদপ্তরের মহাপরিচালকসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত পোল্ট্রি খামারি, উদ্যোক্তা ও স্টেকহোল্ডারগণ।

প্রাণিসম্পদ খাতে টেকসই উৎপাদন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নিরাপদ পোল্ট্রি পণ্যের জোগান নিশ্চিত—এই তিনটি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য টুকু এই স্বর্ণপদকের জন্য নির্বাচিত হন। দীর্ঘদিন ধরে তিনি জয়পুরহাটসহ উত্তরাঞ্চলে আধুনিক হ্যাচারি ব্যবস্থাপনা, মানসম্মত মুরগির বাচ্চা উৎপাদন এবং পোল্ট্রি শিল্পে নতুন উদ্যোক্তা তৈরিতে কাজ করে আসছেন।

স্বর্ণপদক গ্রহণের পর টুকু বলেন, “এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়; জয়পুরহাটের উদ্যোক্তা ও কৃষকদের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। ভবিষ্যতে আরও উন্নয়ন ও আধুনিকীকরণের মাধ্যমে দেশের পোল্ট্রি শিল্পকে আরও এগিয়ে নিতে চাই।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, পোল্ট্রি খাত দেশের প্রাণিসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ ধরনের পুরস্কার উদ্যোক্তাদের আরও উৎসাহিত করবে এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার সৃষ্টি করবে।

স্বর্ণপদক অর্জনের এই গৌরবময় সাফল্যে জয়পুরহাট জেলায় আনন্দের ছায়া নেমে এসেছে। স্থানীয় উদ্যোক্তারা মনে করছেন, টুকুর এ অর্জন তরুণ প্রজন্মের মধ্যে নতুন উদ্যোগ ও অনুপ্রেরণার সঞ্চার করবে।

জনপ্রিয়

নওগাঁর সাপাহারে জমে উঠছে আমের বাজার, অপেক্ষা আম্রপালির

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে স্বর্ণপদক: জয়পুরহাটের ইসমাইল হোসেন টুকুর অসামান্য সাফল্য

প্রকাশের সময় : ০৭:০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫