০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

নওগাঁর সাপাহারে জমে উঠছে আমের বাজার, অপেক্ষা আম্রপালির

  • প্রকাশের সময় : ০৩:১৬:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • 1

ছবিঃ সীমান্তের আওয়াজ

মিনহাজুল ইসলাম (বোয়ালিয়া থানা প্রতিনিধি রাজশাহী ): ৩ জুন ২০২৬

নওগাঁ জেলার সাপাহার উপজেলায় ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে আমের বাজার। মৌসুমের শুরুতেই বিভিন্ন জাতের আম বাজারে উঠতে শুরু করায় ব্যস্ত সময় পার করছেন চাষি ও ব্যবসায়ীরা। বর্তমানে বাজারে নাক ফজলি, হিমসাগর ও গুটি আমের বেচাকেনা চলছে।

জেলা প্রশাসনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী নাক ফজলি বাজারে এসেছে জুনের শুরুতে এবং আমরুপালি সংগ্রহ শুরু হবে ১৫ জুন থেকে।

স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে নাক ফজলি আম প্রতি মণ ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। হিমসাগর আমের দাম ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা এবং গুটি আম ৫০০ থেকে ৮০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে।

তবে বাজারের সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন সাপাহারের বিখ্যাত আম্রপালি আমের জন্য এখনো অপেক্ষা করতে হচ্ছে ক্রেতা ও ব্যবসায়ীদের। আগামী ১৫ জুন থেকে আম্রপালি বাজারে আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সাপাহার অঞ্চলে উৎপাদিত আমরুপালি দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় এবং এর স্বাদ ও গুণগত মানের কারণে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

জনপ্রিয়

নওগাঁর সাপাহারে জমে উঠছে আমের বাজার, অপেক্ষা আম্রপালির

নওগাঁর সাপাহারে জমে উঠছে আমের বাজার, অপেক্ষা আম্রপালির

প্রকাশের সময় : ০৩:১৬:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬