
ছবিঃ সীমান্তের আওয়াজ
পাঁচবিবি (জয়পুরহাট)) প্রতিনিধিঃ ১৩ জুন ২০২৬
৫ বছরে ২৫কোটি বৃক্ষ রোপনের ধারাবাহিকতায়, জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় , জয়পুরহাটের পাঁচবিবিতে বৃক্ষ রোপনের উদ্বোধন করেন উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন।
১৩ই জুন শনিবার সকালে উপজেলার উচাই বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অত্র কলেজের অধ্যক্ষ নওশাদ আলী।
উপজেলা বিএনপির সভাপতি ও আগামী পৌর সভার মেয়র পদ প্রার্থী আলহাজ্ব সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল, উপজেলা বন কর্মকর্তাসহ আরো অনেকেই।
উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন সকল শিক্ষা প্রতিষ্ঠানে, বাড়ির আঙ্গিনায়,, রাস্তার দু পাশে পরিবেশ রক্ষায় সকলকে গাছ লাগানোর পরামর্শ দেন।

























