০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

পাঁচবিবিতে পাটচাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৮:২৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • 38

ছবিঃ সীমান্তের আওয়াজ

মোঃ সাকিব ইসলাম, পাঁচবিবি ( জয়পুরহাট)প্রতিনিধি
২২ জুন ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পাটচাষিদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তিনির্ভর পাট উৎপাদন সম্প্রসারণের লক্ষ্যে পাটচাষ বিষয়ক প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। “পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন” প্রতিপাদ্যকে সামনে রেখে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উন্নত প্রযুক্তিনির্ভর পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পাঁচবিবি উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার পাটচাষিরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার জনাব কাশফিয়া তাসনিন বলেন, “পাট বাংলাদেশের সোনালী আঁশ। আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নতমানের পাটবীজ উৎপাদন, রোগ-বালাই দমন এবং ফলন বৃদ্ধির মাধ্যমে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে।”

তিনি আরও বলেন, পাটখাতের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে এবং কৃষকদের এসব সুযোগ কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধি করতে হবে। এতে গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ সামছুল আলম, জেলা বিএডিসি কৃষিবিদ বিশ্বর কুমার মহন্ত এবং সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ নাজমুল হক। প্রশিক্ষণে প্রায় ৬০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে পাটের উন্নত জাত নির্বাচন, বীজ উৎপাদন, জমি প্রস্তুতকরণ, রোগ-বালাই দমন, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং ফলন বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারী কৃষকরা এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচিকে সময়োপযোগী ও উপকারী বলে অভিমত ব্যক্ত করেন।

জনপ্রিয়

সাপাহারে বিভিন্ন মামলার ৬ আসামিকে আদালতে প্রেরণ

পাঁচবিবিতে পাটচাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৮:২৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬