১০:৫০ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

বিরামপুরে রাস্তায় আলু ফেলে কৃষকদের প্রতীকী প্রতিবাদ

  • প্রকাশের সময় : ০৭:৪৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • 89

ছবিঃ সীমান্তের আওয়াজ

গোলাম রব্বানী, হিলি (দিনাজপুর) প্রতিনিধি: ১১ নভেম্বর ২০২৫

দিনাজপুরের বিরামপুরে আলুর ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে রাস্তায় আলু ফেলে প্রতীকী প্রতিবাদ ও মানববন্ধন করেছে উত্তরবঙ্গ কৃষক মঞ্চ।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দিনাজপুর–গোবিন্দগঞ্জ মহাসড়কের ঢাকা মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া কৃষকরা বলেন, উৎপাদন খরচ বেড়ে গেলেও বাজারে আলুর দাম পড়েছে তলানিতে। আলু বিক্রি করে উৎপাদন খরচই উঠছে না, ফলে তারা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন।

আলু চাষি আবু রায়হান বলেন, “আমরা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলাই। প্রতি কেজি আলু উৎপাদনে খরচ হয় প্রায় ১৪ টাকা, সঙ্গে স্টোরের খরচও রয়েছে। আমি ১০ বস্তা আলু স্টোরে রেখেছি, কিন্তু দাম না থাকায় তুলছি না। সরকারের কাছে আমাদের দাবি—ঘোষিত ২২ টাকা কেজি দরে সরকার যেন সরাসরি কৃষকের কাছ থেকে আলু ক্রয় করে।”

উত্তরবঙ্গ কৃষক মঞ্চের আহ্বায়ক শাহনেয়াজ ফিরোজ শুভ বলেন,  “কৃষকরা কষ্ট করে ফসল উৎপাদন করলেও ন্যায্য মূল্য পান না। আমাদের কষ্টের ফসলের লাভ যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে। ১৪ টাকা খরচে উৎপাদিত আলু এখন ১০ টাকায় বিক্রি করতে হচ্ছে—এটি কৃষকদের জন্য মারাত্মক ক্ষতি।”

তিনি আরও বলেন, “সরকার যদি দ্রুত কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত না করে, তবে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের অধিকার আদায় করবো।”

মানববন্ধনে স্থানীয় কৃষক ছাড়াও উত্তরবঙ্গ কৃষক মঞ্চের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

নওগাঁর সাপাহারে জমে উঠছে আমের বাজার, অপেক্ষা আম্রপালির

বিরামপুরে রাস্তায় আলু ফেলে কৃষকদের প্রতীকী প্রতিবাদ

প্রকাশের সময় : ০৭:৪৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫