০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

জয়পুরহাটে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু, বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার আহ্বান

  • প্রকাশের সময় : ০৬:৫২:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • 15

ছবিঃ সীমান্তের আওয়াজ

নিজস্ব প্রতিবেদকঃ ১৮ জুলাই ২০২৬

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে ধারণ করে জয়পুরহাটে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জেলা প্রশাসন ও বন বিভাগ, জয়পুরহাটের যৌথ উদ্যোগে এবং সামাজিক বন বিভাগ, বগুড়ার সহযোগিতায় আয়োজিত এ মেলার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি।

উদ্বোধন শেষে অতিথিরা বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করেন। পরে মেলা প্রাঙ্গণে প্রতীকী বৃক্ষরোপণ, বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ এবং শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বক্তব্যে অতিথিরা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, সামাজিক বন বিভাগ বগুড়ার বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনসহ বন বিভাগ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, ১০ দিনব্যাপী এ মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি নার্সারির স্টলে ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা প্রদর্শন ও বিক্রির পাশাপাশি জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।

জনপ্রিয়

সাপাহারে বিভিন্ন মামলার ৬ আসামিকে আদালতে প্রেরণ

জয়পুরহাটে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু, বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার আহ্বান

প্রকাশের সময় : ০৬:৫২:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬